২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, ১ চালকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অপর ট্রাকের চালকসহ চারজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 11:55 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

মঙ্গলবার ভোরে দিনাজপুর-বিরামপুর সড়কের চণ্ডিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীন জানিয়েছেন।

নিহত গোলাম মোস্তফার (৪৫) বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে।

এ ঘটনায় অপর ট্রাকের চালকসহ আহত চারজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পরিদর্শক শাকিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরিতমুখী অপর ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে গোলাম মোস্তফার মৃত্যু হয়।