২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ১৫

মাগুরার শ্রীপুরে ইউপি নির্ব্চনে জয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 11:20 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

মঙ্গলবার সকালে উপজেলার কচুয়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান।

আহতদের সবার নাম জানা যায়নি। তাদের মাগুরা সদর হাসপাতাল ও শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ২৩ এপ্রিলের ইউপি নির্বাচনে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামের নাজির হোসেন সদস্য নির্বাচিত হন। পরাজিত হন সুমন হোসেন।

“সকালে সুমন তার সমর্থকদের নিয়ে নাজিরের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংষর্ষে অন্তত ১৫ জন আহত হয়।”

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশের অবস্থান করছে; এখন পরিস্থিতি শান্ত রয়েছে।