‘রাজমাতা’ আরতি রায় আর নেই
চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের মা ‘রাজমাতা’ আরতি রায় আর নেই।
তিনি সোমবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
চাকমা রাজা দেবাশীষ রায় জানিয়েছেন, সোমবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ”
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার দুপুর ২টার দিকে চাকমা রাজবাড়ির পারিবারিক শশ্মানের তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এদিকে, সোমবার সকালের দিকে রাঙামাটিতে রাজমাতার মরদেহ প্রথমে রাঙামাটির রাজন বন বিহারে নিয়ে আসা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং স্বজন ও ভক্তদের শ্রদ্ধা জানানো শেষে চাকমা রাজ বাড়িতে তার মরদেহ নেওয়া হয়েছে।
গত ১৪ এপ্রিল রাতে ‘রাজমাতা’ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার উন্নত চিকিৎসার জন্য তাকে পর দিন হেলিকপ্টারে করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
