২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঢিলেঢালা হরতাল

সোহাগী জাহান তনুর খুনি সনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে বাম ছাত্রসংগঠনের ডাকা আধাবেলা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 10:36 AM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ বলেন, “হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে।”

হরতালে নগরবাসীর নিরাপত্তায় সবকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

ভোর থেকে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। চলছে স্বল্প ও দূরপাল্লার বাস। খুলেছে নগরীর দোকানপাট ।

যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।