২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে হরিণ শিকারের দায়ে ৬ জেলের দণ্ড

সুন্দরবনে হরিণ শিকারের দায়ে ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ড নিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 12:08 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

রোববার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের কোকিলমুনি টহল ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন।

এর আগে শনিবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অতুল মন্ডল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামের মো. জাফর সরদার (২৩), একই এলাকার মো. আসিকুর মোল্লা (২৩), হাফিজুর মোল্লা (৩০), রিপন শেখে (২৮), শুকুর আলী শেখ (২৫) ও শামিম শেখ (২২)।

একইসঙ্গে প্রত্যেককে ২০ করে হাজার টাকার জরিমানাও করা হয়েছে।

ইসমাইল হোসেন বলেন, প্রায় দেড় এক সপ্তাহ আগে সুন্দরবনের ঢাংমারী স্টেশন থেকে কাঁকড়া আহরণের পাস নিয়ে দুটি নৌকাসহ ১১ জেলে বনে প্রবেশ করে। শুক্রবার কোকিলমুনি এলাকায় নিয়মিত টহলের সময় বন কর্মীরা ওই নৌকার কাছে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

“এ সময় বনকর্মীরা ছয়জনকে ধাওয়া করে আটক করে এবং নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের কিছু ফাঁদ উদ্ধার করে।”

আটককৃতরা হরিণ শিকারের কথা স্বীকার করায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের কারা ও অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।