২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 11:18 AM

Updated : 12 Apr 2022, 01:55 AM

রোববার সকাল ৯টার দিকে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা সাইফুল (২৯) ও মোয়াজ্জেম (২৮)। দুজনই প্রাইভেটকার আরোহী ছিলেন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনচার্জ মাহবুবুর বলেন, সকালে বিশ্বরোড় মোড়ে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আহত হয় আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানান তিনি।