গোপালগঞ্জের ১০ ইউপিতে আ.লীগ জয়ী
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তবে দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। দুটিতে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
রোববার কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে বেথুড়ি ও রাজপাট ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।
বিজয়ীরা হলেন:
কাশিয়ানী সদরের মশিউর রহমান খান (আওয়ামী লীগ), রাতইলে বিএম হারুন অর রশিদ পিনু, ফুকরায় মো. এমদাদুল হক মোল্লা (আওয়ামী লীগ), সাজাইলে কাজী জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), পারুলিয়ায় মকিমুল ইসলাম (আওয়ামী লীগ), হাতিয়াড়ায় দেব দুলাল বিশ্বাস (আওয়ামী লীগ) সিঙ্গায় প্রনব রায় (আওয়ামী লীগ), মাহামুদপুরে মো. মাসুদ রানা, পুইশুরে আলী উজ্জামান পান্নু, নিজামকান্দিতে মহব্বত হোসেন জুয়েল,ওড়াকান্দিতে বদরুল আলম বিটুল (আ. লীগ বিদ্রোহী), মহেশপুরে কাজী আবুল কালাম আজাদ (আ. লীগ বিদ্রোহী)।
