২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের ৭টি ইউনিয়নের ফলাফল

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, দুটিতে ‘আ.লীগ বিদ্রোহী’ এবং একটিতে ‘বিএনপির বিদ্রোহী’ প্রার্থী জয়ী হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 09:26 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম ফলাফল জানান।

আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, নিকলী সদর ইউনিয়নে কারার বোরহান উদ্দিন, কারপাশা ইউনিয়নে তাকি আমান খান ও দামপাড়া ইউনিয়নে মোঃ আবু তাহের।

অপরদিকে বিএনপি বিজয়ী প্রার্থীরা হচ্ছেন গুরুই ইউনিয়নে মো. আবু তাহের।

এছাড়া আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ জারুইতলা ইউনিয়নে মো. কামরুল ইসলম মানিক এবং ছাতিরচর ইউনিয়নে মো. জামাল উদ্দিন এবং ‘বিএনপির বিদ্রোহী’ প্রার্থী সিংপুর ইউনিয়নে মো. আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন।