২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ প্রার্থীর ১১ কর্মীকে অস্ত্রসহ আটক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরে আওয়ামী লীগের এক প্রার্থীর ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 08:44 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

শনিবার ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বিশৃঙ্খলার খবরও আসতে থাকে।

এদিকে কেন্দ্র দখল ও গোলযোগের অভিযোগে ৩টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩টি পিস্তল, দেশীয় অস্ত্র ও দুটি মাইক্রোবাসসহ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শওকত বিএসসির ১১ জন সমর্থককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন সাদ্দাম হোসেন (২৮), বাধন পাটোয়ারী (৩৫), ফয়সাল (৩০), রাজন (৩০), আলমগীর (৪০), জুয়েল শেখ (১৭), রিয়াদ হোসেন (৩৫), মিজানুর রহমান (৩৫), সৈকত পাটোয়ারী(২৬), মিন্টু (২৪), রেজাউল করিম (২৫) ও সোহেল হোসেন (২৮)। তিনি জানান, কেন্দ্র দখল করার জন্য আটকরা ঘটনার সময় অস্ত্রসহ কেন্দ্রের মধ্যে দুটি মাইক্রোসবাসহ অবস্থান করছিল।

“খবর পেয়ে পুলিশ তাদেরকে এসব অস্ত্রসহ হাতেনাতে আটক করে।

“ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শওকত কর্মীদের আগ্নেয়াস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শওকত বিএসসির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।