২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে কালবৈশাখীতে নিহত ১, আহত ৮

সুনামগঞ্জের ছাতকে কালবৈশাখীতে একজন নিহতসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও ঘরের নিচে চাপা পড়ে আটজন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:57 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের কেটিয়ারচর ও খরিদিরচর গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

নিহত আনোয়ারা বেগম (৪৫) খরিদিরচর গ্রামের আব্দুল হকের স্ত্রী।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান সাংবাদিকদের জানান, কালবৈশাখীতে দুটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং ঘরচাপা পড়ে আনোয়ারার মৃতু্য্যু ও আটজন আহত হয়।

আহতদের কৈতক ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শনে গেছে বলে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।