২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মন্দিরে ভাংচুর, আটক ১

সিলেট নগরীর চালি বন্দরের একটি মন্দিরে হামলা ও ভাংচুরের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 12:47 AM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বুধবার রাতে ভৈরবতলা মন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনায় খলিল আহমদকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিন-চারজনের একটি দল হঠাৎ মন্দিরে প্রবেশ করে হামলা চালায়।

“এ সময় তারা মূর্তি ভাংচুর করে তারা পালিয়ে যায়।”

এ ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ দেখিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ওসি বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছড়ারপাড় এলাকা থেকে খলিল আহমদকে আটকের পাশাপাশি অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।