২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নির্বাচন নিয়ে বিরোধ, হত্যার হুমকি

‘নির্বাচী বিরোধের জেরে’ গাজীপুরে এক সাবেক ছাত্রলীগ নেতাকে অজ্ঞাত ব্যক্তির ফোন থেকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

হুমকি পাওয়া এ কে এম মনিরুজ্জামান অরুণ নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বলে দাবি করছেন।

এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটিন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, গত সোমবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে কালীগঞ্জের জামালপুর এলাকায় গ্রামের বাড়ি ফিরছিলেন।

“পথে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোন (০১৯৫২৭২৯৮৭৩) থেকে আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালাগালসহ হত্যা ও গুমের হুমকি দেয়।”

পরিচয় জানতে চাইলে অজ্ঞাত ওই ব্যক্তি বলে, “আমি তোর বাপ। ৭ দিনের মধ্যে যেখানেই পাব তোকে খুন করে লাশ গুম করে দেব।”

এরপর নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়ে তিনি কালীগঞ্জ থানায় জিডি করেন বলে জানান।  

মনিরুজ্জামান আরও বলেন, গেল ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাকে কাজ করতে বলা হয়েছিল।

কিন্তু তিনি তা করেননি। নির্বাচনে ফেল করার পর ওই ব্যক্তি এ হুমকি দিতে পারেন বলে তিনি ধারণা করছেন।  

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জিডি হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।