২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুর সদর উপজেলায় ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:45 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার বিকালে শিমূলতলী এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান।

নিহত আলমগীর (২৫) জামালপুরে ইসলামপুর উপজেলার চিনারচর গ্রামের মিস্টার আলীর ছেলে।

আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাজহারুল বলেন, ইটবাহী ট্রলি মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককে আলমগীরকে মৃত ঘোষণ করেন।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।