২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ৪০ নাগরিক ফেরত পাঠালো বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির থেকে অনুপ্রবেশের দায়ে আটকের পর ৪০ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 03:12 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে  জানান বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।”