২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই ট্রাকের সংঘর্ষ, চালকের সহকারী নিহত

সাভারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 11:01 AM

Updated : 20 Aug 2022, 12:29 PM

সোমবার গভীর রাতে সাভারের উলাই বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

নিহত খইমুদ্দিন আহম্মেদের (৩৫) বাড়ি মানিকগঞ্জের ঝিটকায়।

আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছ বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার পথে আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

“এ সময় গাছ বোঝাই ট্রাক চালকের সহকারী খইমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।