ক্রিকেটার সাকিবের নানির মৃত্যু
ক্রিকেটার সাকিব আল হাসানের নানি সায়েরা বেগম (৭৫) মারা গেছেন।
সোমবার ভোরে মাগুরা সদরের বারাশিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানান সাকিবের মামা বাবলু বিশ্বাস।
সায়েরা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানান তিনি।
বাবুল বিশ্বাস বলেন, জানাজার পর সকালেই তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন।
নানির মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে বলে জানান তার বাবা মাশরুর রেজা কুটিল।
