২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 01:39 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

নিহত মো. শাকের (২৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও ছাড়াভিটা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে ছাড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রাতে কয়েকজন যুবক শাকেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়।পরে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আধিপত্য বিস্তারের বিরোধে তাকে হত্যা হয়েছে বলে ধারণা করছেন ওসি সাজিদ।