গৃহবধূকে গুলি করে হত্যা
পূর্ব-শত্রুতার জেরে মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব-মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. হারুন।
নিহত মনোয়ারা বেগম (৪০) ওই গ্রামের মহি হালদারের স্ত্রী।
এসআই হারুন বলেন, মহি হালদারের সঙ্গে একই গ্রামের বাচ্চু শিকদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে রোববার বাচ্চু শিকদারের ছেলে আবু ছালাম প্রতিপক্ষ মহি হালদারকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা পাশে থাকা মনোয়ারার শরীরে বিদ্ধ হয়।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পোদ্দার জানান, হাসপাতালে আনার আগেই মনোয়ারার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
