মিয়ানমারের ১৬ নাগরিককে আটকের পর ফেরত পাঠাল বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী এলাকা থেকে মিয়ানমারের ১৬ নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি।
তিনি বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির টহল দলের সদস্যরা তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করার সময় এদের আটক করে।
পরে বেলা ৩টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মিয়ানমারের ২৩৭ নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটকের পর ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা ইমরান উল্লাহ।
