২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।   

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

সদরপুর থানার ওসি মো. হারুন অর রশীদ জানান, শুক্রবার রাতে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ডাঙ্গী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত টিটু চৌধুরী (৩৮) আকোটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর গ্রামের ছত্তার চৌধুরীর ছেলে।

লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শনিবার ময়নাতদন্তের তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাঙ্গী গ্রামের সুফিয়া বেগমের বাড়ির উঠানে টিটুর লাশ পড়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পুলিশ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে সুফিয়া বেগম (৬৫) ও তার নাতনি নিপা আক্তারকে (১৪) আটক করেছে।

তিনি বলেন, টিটু আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনের পরই জানা যাবে।