ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ২
ঝিনাইদহ সদরে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, উপজেলার শিকারপুর গ্রামের ডালিম বিশ্বাসের ছেলে মাধব বিশ্বাস (৩০) ও ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকার (৩২)।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে শিকারপুরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ তাদের আটক করা হয়।
নাশকতার উদ্দেশ্যে তারা অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
