২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় পুকুরে ডুবে দুই চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 03:41 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো যুগিপুকুরিয়া গ্রামের সাইফুল সরদারের মেয়ে শুভা (০৫) ও শরিফুল সরদারের ছেলে শুভ ( ০৪)।

স্থানীয়রা জানান,  শুভা ও শুভ বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। কোনো এক সময় পানিতে পড়ে যায় তারা।

পাটকেলঘাটনা থানার ওসি তরিকুল ইসলাম জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।