২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে নববর্ষ: সাঈদী-নিজামীদের জন্য পান্তা-রুই

নববর্ষে কাশিমপুর কারাগারে প্রায় পাঁচ হাজার বন্দির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া কারাচত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 01:08 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

জেলে তিন হাজারের বেশি জনবল বাড়ছে: কারা মহাপরিদর্শক

এবারের নববর্ষের খাবারে রয়েছে ভাত, পান্তা, রুই মাছ, আলু ভর্তা, মুরগির মাংস, ভুনা খিচুড়ি, সালাদ, আলুর দম, সব্জি ও ডাল।

বন্দিদের মধ্যে রয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াতের মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাইদী ও মীর কাসেম আলী।

সকাল ১১টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীর, কাশিমপুর কারাগারের অতিরিক্ত জেল সুপার মো. মিজানুর রহমান, সুব্রত কুমার বালা, প্রশান্ত কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কারাচত্বরে হাতি-ঘোড়া ও ব্যানার-ফেস্টুন নিয়ে নববর্ষের শোভাযাত্রা বের করা হয়।

Image
কারাগারের বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক কর্মকর্তা

কারাগারের বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক কর্মকর্তা

কারা কর্মকর্তারা জানান, বন্দিদের খাবার তালিকায় রয়েছে সকালে পান্তা, রুই মাছ ভাজি, আলু ভর্তা, দুপুরে মুরগির মাংস, ভুনা খিচুরি, সালাদ ও আলুর দম এবং রাতে ভাত, সব্জি ও ডাল।

এছাড়া কারাভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দিরা অংশগ্রহণ করবেন বলেও তারা জানান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কারাগারে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের দেলাওয়ার হোসাইন সাঈদী, মুজিবুর রহমান, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি সাবেক র‌্যাব কর্মকর্তা আরিফ ও এমএম রানা, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি মো. শাহাবুদ্দিনসহ প্রায় ১১শর মতো বন্দি রয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেড় হাজারের বেশি বন্দি রয়েছেন বলে জানান সুপার মো. মিজানুর রহমান।

কেন্দ্রীয় মহিলা কারাগারে তিনশর বেশি নারী বন্দি রয়েছেন বলে জানান ওই কারাগারের ভারপ্রাপ্ত সুপার সুব্রত কুমার বালা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাশির আহমেদ জানান, তার কারাগারে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলীসহ দুই হাজারেরর বেশি বন্দি রয়েছেন।