২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৌচাগারে রডের বদলে বাঁশ: প্রকৌশলী ও ঠিকাদার গ্রেপ্তার

গাইবান্ধায় স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করায় ঠিকারদার ও তদারকির দায়িত্বে থাকা প্রকোশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:44 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান।

এরা হলেন কাজের তদারকে থাকা জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আরিফ বিল্লাহ ও ঠিকাদার আব্দুল খালেক।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশনের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

“গ্রেপ্তারের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গত বছর সেপ্টেম্বর মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে শৌচাগার নির্মাণকাজ শুরু হয়।

এ ঘটনায় গত সোমবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল আমিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

পুরনো খবর:

স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ
স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাঁশ: আরও এক তদন্ত কমিটি