মুন্সীগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের ২ পা বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের সদরে দায়িত্ব পালনের সময় ট্রাকের চাপায় এক ট্রাফিক পুলিশ কনেস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, মঙ্গলবার সকালে উপজেলার মুক্তারপুরে এ দুর্ঘটনায় আহত কুবাদ আলী ভূইয়াকে (৪৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাথরবাহী একটি ট্রাক দায়িত্বে থাকা কোবাদ আলীকে চাপা দিলে তার দুই পা শরীর থেকে আলাদা হয়ে যায়।
“স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
