২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 02:40 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এবং জাদিমুরা এলাকার নাফ নদীর তীরে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অবুজার আল জাহিদ।

তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি কর্মকর্তা আবুজার আলি জাহিদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশের খবরে বিজিবির টহল দল অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি নৌকা নাফ নদীর তীরে এলে থামার জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা।

“পাচারকারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতরে দুইটি পলিথিনের প্যাকেট পায়। প্যাকেট খুলে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।”

এছাড়া নাফ নদীর জাদিমুরা পয়েন্ট দিয়ে দেশে প্রবেশের সময় একটি নৌকায় তল্লাশি চালিয়ে ছয়টি প্যাকেট থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।