২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২০ মণ জাটকা জব্দ

বরিশালে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 12:02 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শনিবার সদর উপজেলার  তালতলীতে চালিয়ে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে  এ জাটকা জব্দ করা হয় বলে জানান বরিশাল কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা আব্দুল সত্তার।

তিনি বলেন, সকাল ১০টার দিকে কীর্তনখোলায় বিভিন্ন ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় নদীর তীরে আনুমানিক ২০ মণ জাটকা ফেলে পালিয়ে যায় কয়েকজন জেলে।

এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলার চরভোলানাথ এলাকা সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে প্রায় দুই কিলোমিটার লম্বা পাইজাল জব্দ করা হয়েছে।

তবে জাটকা ও জালের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।