২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুঁটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

চুয়াডাঙ্গা শহরের বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার শহরের বড় মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী সবুক্তগীন।

নিহত ইদ্রিস আলী (৪৯) লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি আলমডাঙ্গা উপজেলার জামজামি ছত্রপাড়া গ্রামের মৃত ইজাল আলীর ছেলে।

আবাসিক প্রকৌশলী সবুক্তগীন বলেন, সকালে কাজ করার সময় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে আহত ইদ্রিস আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।