২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সঙ্গে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।  

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 11:09 AM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

ঝড়ে রেললাইনে গাছ, সিলেটের পথে ট্রেন বন্ধ

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার মো. নাজমুল বলেন, “বন বিভাগের কর্মীদের সহায়তায় রেললাইন থেকে গাছগুলো সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”    

বুধবার রাতে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতরের রেললাইনে ‘অর্ধশতাধিক’ গাছ উপড়ে পড়ে। রাত ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ভোর থেকে বন বিভাগের কর্মীরা তা সরানোর কাজ শুরু করে।

নয় ঘণ্টা ধরে আটকে থাকা বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে যাত্রা শুরু করেছে বলেও জানান শ্রীমঙ্গল স্টেশনের এ কর্মকর্তা।