২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া কোটি টাকা ‘আত্মসাৎ’, ব্যাংক পরিদর্শক গ্রেপ্তার

কুমিল্লায় বাংলাদেশ কৃষি ব্যাংকের এক পরিদর্শককে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 12:58 AM

Updated : 12 Apr 2022, 01:48 AM

আবু ছালেম মাহমুদকে বুধবার আটক করা হয় বলে কমিশনের কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ছালেম ২০০৯ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত কৃষি ব্যংকের কুমিল্লা শাখায় পরিদর্শক (আইটি) থাকার সময় গ্রাহকের পুরনো হিসাব ও চেক জালিয়াতির মাধ্যমে আর্থ আত্মসাৎ করেন।

“তিনি মোট ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাৎ করেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এ কারণে ২০১৫ সালের ২ জুলাই কমিশনের কুমিল্লা শাখার উপ-পরিচালক সৈয়দ মো. শহীদুল্লাহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।”

বিকালে ছালেমকে কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুনতাসির মামুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে উপ-পরিচালক আবুল কালাম জানান।