২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে অটোরিকশা চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার বেলা ১টার দিকে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের বাওয়ালীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অন্তরা আক্তার (৭) ওই এলাকার আজাহার মিয়ার মেয়ে। ডাক্তারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা অন্তরাকে চাপা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করেছে পুলিশ।