ভারত থেকে এল রেলের আরও ২০ কোচ
ভারত থেকে আমদানি করা রেলের আরও ২০টি কোচ দেশে এসে পৌঁছেছে।
সোমবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে রেল কোচের এ চালান এসে পৌঁছায় বলে জানান স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত হোসেন।
এ নিয়ে ভারত থেকে ৪০টি কোচ এসে পৌঁছাল।
লিয়াকত হোসেন বলেন, দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত থেকে ১২০টি রেল কোচ আসার কথা রয়েছে। মধ্যে প্রথম দফায় ২০টি ও দ্বিতীয় দফায় সোমবার ২০টি মোট ৪০টি কোচ এসেছে।
দর্শনা স্টেশন থেকে ব্রডগেজ লাইনের এ কোচগুলো মঙ্গলবার সকাল ৬টায় সৈয়দপুর যাবে বলে জানান তিনি।
