২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে ভারী বৃষ্টিপাতে মাটির ঘরের দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বোন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 04:24 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

নিহত সাথী সরকার (৭) উপজেলার লালচান বাগানের কানাই লাল সরকারের মেয়ে।

গুরুতর আহত কল্পনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সোমবার সকালে বৃষ্টির সময় আকস্মিক দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই সাথী মারা যায়। আহত হয় তার বড় বোন কল্পনা।