২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে হত্যার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা ও একাধিক মামলার আসামি দেলোয়ার ওরফে মাস্টার দেলুর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:48 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

রোববার দুপুরে আইলপাড়ায় এই অভিযানে ২৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তুল, ৩৩০ গ্রাম গান পাউডার, ১১টি তাজা ককটেল ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে এ সময় দেলোয়ার ওরফে মাস্টার দেলুকে গ্রেপ্তার করা যায়নি।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মাজহার হোসেন বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, দেলোয়ার ওরফে মাস্টার দেলু সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় খাদিজা বেগমের বাড়ি ভাড়া নিয়ে নানা অপরাধ কর্মকাণ্ড করে বেড়াত।

‘রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেলুর বাড়িতে অভিযান চালিয়ে ২৭ রাউন্ড গুলিসহ দুটি টুটু বোরের পিস্তুল, ৩৩০ গ্রাম গান পাউডার, ১১টি তাজা ককটেল ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

‘তবে অভিযানকালে দেলু ও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।’