২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ডাকাতির চেষ্টা

ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখায় ঢুকে ভল্টা ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন ব্যাংকের নৈশ প্রহরী।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শুক্রবার গভীর রাতে কৃষি ব্যাংকের লেতরা শাখায় পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে তারা ভল্ট ভাঙার চেষ্টা করে বলে জানান শশীভূষণ থানার ওসি আবুল বাশার।

ব্যাংক ব্যাবস্থাপক আমির হোসেন জানান, ডাকাত দল ব্যাংকের কাগজপত্র তছনছ করেছে। তবে কোনো টাকা খোয়া যায়নি।

আহত নৈশ প্রহরী জান্টুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

ওসি বলেন, ডাকাত দল ভল্ট ভাঙার চেষ্টা করলে জান্টু বাধা দিলে তাকে পিটিয়ে জখম করে। এ সময় জান্টুর চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।