গাজীপুরে তুলার গুদামে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার চন্দ্রা এলাকার উজ্জ্বল হোসেনের তুলার গুদামে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
