২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাসচাপায় কিশোর নিহত

খুলনা নগরীতে বাসচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 01:53 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

শুক্রবার সকালে খুলনা-যশোর মহাসড়কের মানিকতলা মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মারুফ আহম্মদ জানান।

নিহত তৌকির আহমেদ (১৪) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে এলাকাবাসীর তথ্য।

ওসি মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তৌকিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।