২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘অধিপত্যের দ্বন্দ্বে’ বৃদ্ধ খুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘অধিপত্যের দ্বন্দ্বে’ এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার খবর দিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 01:44 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে বলে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান।

নিহত আলী খাঁ (৬০) ওই এলাকার মৃত রুস্তম আলী খাঁর ছেলে।

হামলার ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি পুলিশ।


স্থানীয়দের বরাত দিয়ে এসআই গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার অধিপত্য নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ইয়াদ আলী ও টিটুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে সকাল ৯টার দিকে টিটুর লোকজন ইয়াদ আলীর সমর্থক আলী খাঁকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এসআই গিয়াস জানান।  


তবে ব্যক্তি ইয়াদ আলী ও টিটুর মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না- সে তথ্য এই পুলিশ সদস্য দিতে পারেননি।

এ বিষয়ে টিটু বা তার পক্ষের কারও কোনো বক্তব্যও পাওয়া যায়নি।