শেরপুরে হামলায় ইউএনও আহত
ছোড়া ঢিলে শেরপুরের শ্রীবরদীর ইউএনও হাবিবা শারমিন শারমিন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। ঢিলের আঘাতে ইউএনও হাবিবা ছাড়াও তার গাড়িরচালক মিন্টু মিয়া আহত হন।
এ কথা উল্লেখ করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম বলেন, ‘ইউএনও ও তার গাড়িচালক অল্পের জন্য বেঁচে গেছেন।
‘প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাসায় ফিরে গেছেন।’
এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্ব করে সিংগাবরুনা ইউনিয়ন থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীবরদীতে ফিরছিলেন তিনি।
এ সময় গড়খোলা এলাকায় দূর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। গাড়ির গ্লাস ভেঙে ওই ঢিল ইউএনও ও তার গাড়ির চালকের গায়ে লাগে বলে জানান তিনি।
শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, ঘটনার বিষয়ে থানায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ করা হয়নি।
