ফরিদপুরে আওয়ামী লীগ দুই, স্বতন্ত্র এক
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউপিতে আওয়ামী লীগের হাজি হুমায়ুন কবির বাবু পেয়েছেন ৪,৮৬৯ ভোট, তার নিকটতম শরীফ হারুন অর রশিদ চশমা প্রতীকে পেয়েছেন ৪,২৫২ ভোট।
বিজয়ী প্রার্থী ৬১৭ ভোট বেশি পেয়েছেন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
পাচুড়িয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এস এম মিজানুর রহমান ৩,৭৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী খালিদ মোশাররফ রঞ্জু পেয়েছেন ২,১০৬ ভোট।
অন্যদিকে টগরবন্ধ ইউনিয়নে চশমা প্রতীকে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমাম হাসান শিপন, তার প্রাপ্ত ভোট ৫,৬০০। তার নিকটতম ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী শাহিদুজ্জামান আনারসে পেয়েছেন ১,৬০০ ভোট।
