২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যা: স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদর ঢাকা বান্দুরা সড়কে এসে মানববন্ধন করে।

দুপুরে উপজেলা সদর নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেরিয়ে আসলে তাদের নিয়ে মিছিল করে উপজেলা ফটকের সামনে এসে মানববন্ধন করে।

ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তনু। ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী বাবার সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

বাসার তিনশ গজ দূরে আরেকটি কোয়ার্টারে দুই স্কুলশিক্ষার্থীকে পড়াতে যেতেন তিনি। ২০ মার্চ সন্ধ্যায় ছাত্র পড়িয়ে ফেরার পথে খুন হন তিনি। খুনের আগে তাকে ধর্ষণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।