২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 11:38 AM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার ভোরে উপজেলার পানানগর গ্রামে নাসিম প্রামাণিকের (৩৫) লাশ পাওয়া যায় বলে জানান দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী।

নাসিম ওই গ্রামের পূর্বপাড়ার অফির প্রামাণিকের ছেলে। স্থানীয় বাজারে তার কাপড়ের দোকান রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইলিয়াস আলী নামের একজনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান নাসিম। কিন্তু বাড়িতে না ফেরায় রাতে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করেন।

“রাত ১টার দিকে পানানগর মাঠের মধ্যে ব্রিজের পাশে স্থানীয়রা নাসিমের মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন।

“পরে আরও তল্লাশি চালিয়ে রাত ৩টার দিকে ধানক্ষেতে নাসিমের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন তারা।”

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।