কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বিকেলে ঝাগুরঝুলি বিশ্বরোডের এ দুর্ঘটনায় নিহতরা হলেন আল আমিন ( ৩০) ও মোকতাকিন (২৫)।
সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ারা বেগম ও স্থানীয় হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষ্ণপুর গ্রামের মো. ছাদেক মিয়ার নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাইলিং করছিলেন শ্রকিরা।
“এ সময় বিদ্যুতের তার রিগ মেশিনের উপর পড়লে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে আল আমিন ও মোকতাকিনসহ ছয়জন আহত হন।”
পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ইউপি সদস্য মনোয়ারা জানান।
তবে আহত কারও নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।
হতাহত সবার বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। নির্মাণ ঠিকাদার কামাল হোসেনের বাড়িও ওই এলাকায় বলে স্থানীয়রা জানিয়েছে।
