২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপি নেতাকে ছুরি মেরে হত্যা

যশোর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনকে ছুরি মেরে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 01:03 AM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের লোহাপট্টিতে ছুরিকাহত হওয়ার পর সদর হাসপাতালে রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয় বলে চিকিৎসক ওয়াহেদুজ্জামান আজাদ সাংবাদিকদের জানান।

ফেরদৌস হোসেন সদর উপজেলার বিরামপুর শফিউল্লার মোড়ের আমিন সর্দারের ছেলে।

ছুরিকাহত হওয়ার পর আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

মৃত্যুর খবর পেয়ে বিএনপির নেতা-কর্মী ও স্বজনরা হাসপাতালে ভিড় জমায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু সাংবাদিকদের বলেন, “ফেরদৌস হোসেনকে রাজনৈতিক কারণে খুন করা হয়ে থাকতে পারে।”

এ ব্যাপারে ‘এখনই’ তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বিএনপি নেতা নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে তিনি আর কিছু বলেননি।