২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে যুবককে গলাকেটে হত্যা চেষ্টা

বেনাপোলে মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে এক যুবককে গলাকেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

সোমবার বিকালে বেনাপোল-গাতিপাড়া সড়কের এমপি মোড়ের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) নূর আলম জানান।

আহত সাইদ হাসান টুনু (৩৫) ঝিকরগাছা উপজেলার গদখালী কোটাপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আব্দুস ছোবহানের বাড়ির ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পুলিশ ওই বাড়িতে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।