২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেলা নদীতে কোস্টারডুবি: তদন্তে আরেকটি কমিটি

সুন্দরবনে শেলা নদীতে কোস্টারডুবির ঘটনা তদন্তে বাগেরহাট জেলা প্রশাসনও একটি কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 11:33 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

রোববার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুল রশিদকে প্রধান তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন বিআইডব্লিউটিএ-এর এবং বন বিভাগের একজন করে প্রতিনিধি।

আগামী পনেরো কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে রোববার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ২৩৫ টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাওয়ার পথে শনিবার বিকালে দুর্ঘটনায় পড়ে সি হর্স-১ নামের নৌযানটি। তলা ফেটে গেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে ডুবে যায় সেটি।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুল রশিদ সুন্দরবনের হরিণটানা এলাকা পরিদর্শন করেছেন। সেখান থেকে ফিরে তিনি মতামত জানিয়েছেন।

“তার মতামতের ভিত্তিতে বিকালে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, সুন্দরবনে পণ্য বোঝাই কোস্টারটির নিমজ্জিত হওয়ার কারণ এবং কোস্টারে থাকা কয়লা ডুবে যাওয়ায় জলজপ্রাণী ও পরিবেশের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা নিরুপণ করে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুরনো খবর:

সুন্দরবনে কোস্টার উদ্ধার শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন