ব্রাহ্মণবাড়িয়া পেল নারী মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের নায়ার কবির।
রোববার রাত সোয়া ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া ভোটের ফল ঘোষণা করেন।
নৌকা প্রতীকে নায়ার কবির ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি পেয়েছেন ৭ হাজার ৩২৮ ভোট।
এছাড়া জাতীয় পার্টির মো. আনিছ খান পেয়েছেন ৭৩৭ ভোট, ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইউসুফ ভূইয়া পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ১ হাজার ৫৮৬ ভোট।
