২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

নোয়াখালী সদরে অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। ওই সময় অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

রোববার ভোরে রাজধানীর খিলক্ষেত থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মহানগরীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সুপার আবুল কালাম আজাদ। 

গত ২৮ ফেব্রুয়ারি মাইজদী থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। ওই ঘটনায় পরদিন তার মা সুধারাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মেয়েটির বরাত দিয়ে পিবিআই সুপার আবুল কালাম আজাদ জানান, ২৮ ফেব্রুয়ারি দুপুরে নিজ বাসা থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল।

“পথে মাইজদী বড় মসজিদ মোড়ের নাপিতের পুল ধানসিঁড়ি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা।”

তিনি বলেন, শনিবার গভীর রাতে অপহরণকারীরা একটি মাইক্রোবাসযোগে মেয়েটিকে নিয়ে নোয়াখালী থেকে ঢাকা রওয়ানা হয়।

“ভোর সাড়ে ৩টার দিকে খিলক্ষেত এলাকার বিমানবন্দর সড়ক থেকে পিবিআই টিম মাইক্রোবাসসহ চার যুবককে আটক এবং মেয়টিকে উদ্ধার করে।”