ভোলা-লক্ষ্মীপুর রুটে ৬ দিন পর ফেরি চালু
ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা ইলিশা ফেরিঘাটের অ্যাপ্রোচ রোড মেঘনার ভাঙনে বিধ্বস্ত হওয়ায় বন্ধ ফেরি সার্ভিস ছয় দিন পর আবার চালু হয়েছে।
শনিবার সন্ধ্যার পর ফের ফেরি সার্ভিসটি চালু হয় বলে ফেরিঘাটের ইনটার্জ আবু আলম হাওলাদার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ভোলা ইলিশা ফেরিঘাটের অ্যাপ্রোচ রোড পাইলিং ও ভরাটের পর শনিবার সন্ধ্যার পর আবার ফেরি সার্ভিস চালুর অনুমতি দেয়।
গত রোববার বিকেল থেকে ফেরি সার্ভিসটি বন্ধ থাকায় ছয় দিন ধরে ফেরিঘাটের দুই পারে কয়েক শত পণ্যবাহী ট্রাক, লরি ও কভার্ডভ্যান পারাপারের অপেক্ষায় ছিল।
