২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ও গুলি রাখার দায়ে ১৭ বছরের কারাদণ্ড

পিস্তল ও গুলি রাখার দায়ে এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 04:20 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আরিফুল বিশ্বাস (২৩) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহল্লার নাজিম উদ্দিনের ছেলে।

তাকে পিস্তল রাখার দায়ে ১০ বছর এবং গুলি ও ম্যাগজিন রাখার দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজুল ইসলাম।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হোসেন ও আবুল কাশেম নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১৩ সালেল ৭ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম ও রুবেল হোসেনকে আটক করে র‌্যাব। এ সময় পালিয়ে যায় আবুল কাশেম। পরে আরিফুলের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ একটি ম্যাগজিন পাওয়া যায়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়। তদন্ত শেষে তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।